মূল অংশে যান
Wadaওয়াদা

ডেলিভারি

বাংলাদেশের ৬৪টি জেলাতেই আমরা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পৌঁছে দিই।

কত দিন লাগে

  • ঢাকার ভেতরে: সাধারণত ১ থেকে ৩ দিন।
  • ঢাকার বাইরে: সাধারণত ২ থেকে ৫ দিন। দূরের এলাকায় একটু বেশি লাগতে পারে।

পাঠানোর আগে আমরা ফোন করে অর্ডার নিশ্চিত করি। বিকেল ৫টার আগে নিশ্চিত হওয়া অর্ডার সাধারণত সেদিনই রওনা হয়; শুক্রবার ও সরকারি ছুটিতে এক দিন বেশি লাগতে পারে। প্রি-অর্ডারের পণ্য (যেমন খেজুর গুড়) পণ্যের পাতায় দেওয়া তারিখে পাঠানো হয়, পাঠানোর আগে আমরা ফোন করি।

ডেলিভারি চার্জ

চার্জ আপনার জেলার ওপর নির্ভর করে, অর্ডার নিশ্চিত করার আগেই চেকআউটে দেখানো হয়। বর্তমান রেট নিচে দেওয়া আছে।

পার্সেল হাতে পেলে

  • ওয়াদা সিল ছেঁড়া কি না দেখুন, চাইলে স্ক্যান করুন।
  • ডেলিভারিম্যানের সামনে পার্সেল খুলে পণ্য মিলিয়ে নিন।
  • পছন্দ হলে তবেই টাকা দিন। কোনো সমস্যা থাকলে ডেলিভারিম্যানকে ফেরত দিন এবং আমাদের জানান।

অর্ডার কোড ও ফোন নম্বর দিয়ে অর্ডার ট্র্যাক পাতায় যেকোনো সময় আপনার অর্ডারের অবস্থা দেখতে পারবেন।

বর্তমান ডেলিভারি চার্জ

এলাকাচার্জ
ঢাকার ভেতরে৳৭০
ঢাকার বাইরে৳১৩০