রিফান্ড পলিসি
সর্বশেষ হালনাগাদ: ২৪ অক্টো, ২০২৬
কখন রিফান্ড পাবেন
- লুকানো ত্রুটি আমাদের দোষে এবং আমরা বদলে দিতে পারছি না।
- আপনার পেমেন্ট করা অর্ডার স্টকে নেই, বা আমরা বাতিল করেছি।
- আপনার পেমেন্ট করা অর্ডার দেরি হয়েছে (ঢাকার ভেতরে ৫ দিন, বাইরে ১০ দিনের বেশি) এবং আপনি বাতিল করেছেন।
- জরুরি পরিস্থিতিতে (মহামারি, বন্যা, ঝড় বা আবহাওয়ার সতর্কসংকেত, হরতাল বা দেশজুড়ে অন্য কোনো সমস্যা) ডেলিভারিতে এই সময়ের চেয়ে বেশি লাগতে পারে। তখন: দেরির কারণে খাবার নষ্ট হলে আপনি রিফান্ড বা স্টোর ক্রেডিট, যেটা চান বেছে নেবেন। নষ্ট হয় না এমন অন্য পণ্য নিতেই হবে; শুধু দেরির কারণে রিফান্ড হবে না।
- পাঠানোর আগে পেমেন্ট করা অর্ডার বাতিল করলে: দেখুন অর্ডার বাতিল।
কত টাকা
সংশ্লিষ্ট পণ্যের দাম। ডেলিভারি চার্জ ফেরত শুধু দোষ আমাদের হলে।
কীভাবে ও কবে
- কার্ড: একই কার্ডে ফেরত।
- বিকাশ, নগদ, ব্যাংক বা ক্যাশ অন ডেলিভারি: আপনার নামের বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে, অথবা চাইলে স্টোর ক্রেডিট।
- অনুমোদনের ৭ কর্মদিবসের মধ্যে, কখনোই ১০ দিনের বেশি নয়।
- টাকা পাননি? আমাদের রিফান্ড মেসেজের ৭ দিনের মধ্যে জানান।
যেগুলোতে রিফান্ড নেই
পার্সেল বুঝে নেওয়ার পর মত বদল, নিজের মাপের ভুল (এর বদলে এক্সচেঞ্জ), ডেলিভারিম্যান চলে যাওয়ার পর যেকোনো খাবার, খোলা শিশুপণ্য, বা ডেলিভারির পরের ক্ষতি।